জীবনকে আমি অনেক ভাবে চিনতাম I
মৃত্যুর 'বিপরীত' বলে চিনতাম , চিনতাম
হতাশায় মরে যাওয়া লাশের বুকপকেটে ফেলে আসা
ব্যর্থতা হিসাবে I
আর সবথেকে ভালোভাবে চিনলাম
আমার চারপাশে নিজেরই তৈরী করা বুদবুদটা যেদিন
ভেঙ্গে গেল ছোট্ট আঘাতে I
জানি এতটা জটিল না ভাবলেই হতো I
ভাবলেই হতো -এই তো বেঁচে আছি ,
খাচ্ছি দাচ্ছি মজা করছি ,
সপ্তাহন্তে shopping mall গুলো চষে বেড়াচ্ছি I
ভাবা ছাড়া আর কি বা করার আছে আমার ?
এতকিছু না ভাবলে
যেদিন জীবনটা হঠাত আমার কাছে এসে বলবে - "দাও,
ছুটি দাও এবার আমায় " -তখন আমি চমকে যাব না ?
মর্গের বেওয়ারিশ লাশটার মতো তখন হয়ত
বুকপকেট হাতরাবো , আর বলব -"এত তাড়াতাড়ি ?
তোমার বিকল্পটা তো আজও খুঁজে পেলাম না I
আরেকটু থেকে গেলে হতো না ? "