Tuesday, February 19, 2013
Monday, February 11, 2013
এলিজি : ভালবাসার
কোন সুদূর অ্যাম্ফিথিয়েটারে বসে
স্পারটাকাসের এলিজি লিখতে গিয়ে আমি
শুধু আমাদের ভালবাসার কথাই লিখেছি।
চারদিকে ধ্বংসপ্রাপ্ত কারুকাজ
এখানে লড়েছে স্পারটাকাস, তবু
শেষমেশ আমাদের ভালবাসার
ধ্বংসাবশেষ মুখ থুবড়ে পড়ে আছে ।
Monday, February 4, 2013
পরিমিত -১
এ কোন যুগে আমরা এসে পরেছি অনিন্দিতা
যেখানে তোষামোদ হল নতুন সামবেদ,
স্বার্থের জন্য আমি কত কাউকে
নিজেকেই বিক্রি করে দিতে দেখেছি।
এরকম ভাবে তো আমাদের বাঁচার কথা
ছিল না অনিন্দিতা!
স্বপ্ন - ১
সেদিন স্বপ্নে দেখেছি দেবদূত এক
রেণুর খোঁজে এসে পৃথিবীর বুকে-
পথ হারিয়েছে, ভালবেসেছে ,
অভিশপ্ত হয়ে শেষে
উর্ণনাভ নিয়ে স্বর্গে ফিরেছে।
রেণুর খোঁজে এসে পৃথিবীর বুকে-
পথ হারিয়েছে, ভালবেসেছে ,
অভিশপ্ত হয়ে শেষে
উর্ণনাভ নিয়ে স্বর্গে ফিরেছে।
Tuesday, January 15, 2013
সমাধি
স্বপ্নের মধ্যে প্রজ্ঞা কে জিজ্ঞেস করেছিলাম
"সমাধি কাকে বলে জানো ?"
শুধু দুটো চোখ তাকিয়ে থাকে ,
'আয়ত' বললে চোখ দুটোর অপমান করা হয়
কোনো উত্তর নেই
পরক্ষনেই আমার বুদ্ধি বলে
"চারপাশটা কিছুক্ষনের জন্য ভুলে,
দেহ মন সব ভুলে শুধু
আত্মার উপস্থিতিই সমাধি "
চোখ দুটোর দিকে তাকিয়ে বলি
"দেখলে,আমিও সমাধিপ্রাপ্ত হই
এই চোখদুটো দেখলে "
শুধু একবার পলক টা পড়ল কিনা
বুঝতে পারি না ,
কবেকার দেখা স্বপ্নের মতো সব ঝাপসা হয়ে আসে
"সমাধি কাকে বলে জানো ?"
শুধু দুটো চোখ তাকিয়ে থাকে ,
'আয়ত' বললে চোখ দুটোর অপমান করা হয়
কোনো উত্তর নেই
পরক্ষনেই আমার বুদ্ধি বলে
"চারপাশটা কিছুক্ষনের জন্য ভুলে,
দেহ মন সব ভুলে শুধু
আত্মার উপস্থিতিই সমাধি "
চোখ দুটোর দিকে তাকিয়ে বলি
"দেখলে,আমিও সমাধিপ্রাপ্ত হই
এই চোখদুটো দেখলে "
শুধু একবার পলক টা পড়ল কিনা
বুঝতে পারি না ,
কবেকার দেখা স্বপ্নের মতো সব ঝাপসা হয়ে আসে
Tuesday, January 8, 2013
টুকরো কিছু কথা
আমার চারপাশে এখন কান্নার প্রতিযোগিতা চলে
প্রতিরাতে , বিরক্তিকর মনে হয় বলেই
এখন আমার দুঃখবিলাস বন্ধ
আপাত না চিরস্থায়ী তা জানিনা
যেমন জানিনা কেন হঠাত ভালো লাগলো
না-বোঝা নতুন কোনো ছবি , কদর নেই এমন কোনো কবির
লেখা কেন শ্রেষ্ঠ বলে মনে হয় ?
আবার এও ভাবি কত যৌবন তো
'ভালো' থাকা আর 'মন্দ' থাকার সাইক্লোন -এ পড়ে
ঘুরে মরছে এখনো ,
আমি পড়ে যাইনি তো ওখানে?
তাই-তো হেঁটে যেতে ইচ্ছে করে -
কোথায় তা জানিনা ,
গন্তব্য ছাড়াই যদি চলতে পারি
তবেই তো আমি পথিক
প্রতিরাতে , বিরক্তিকর মনে হয় বলেই
এখন আমার দুঃখবিলাস বন্ধ
আপাত না চিরস্থায়ী তা জানিনা
যেমন জানিনা কেন হঠাত ভালো লাগলো
না-বোঝা নতুন কোনো ছবি , কদর নেই এমন কোনো কবির
লেখা কেন শ্রেষ্ঠ বলে মনে হয় ?
আবার এও ভাবি কত যৌবন তো
'ভালো' থাকা আর 'মন্দ' থাকার সাইক্লোন -এ পড়ে
ঘুরে মরছে এখনো ,
আমি পড়ে যাইনি তো ওখানে?
তাই-তো হেঁটে যেতে ইচ্ছে করে -
কোথায় তা জানিনা ,
গন্তব্য ছাড়াই যদি চলতে পারি
তবেই তো আমি পথিক
Subscribe to:
Comments (Atom)