Tuesday, January 15, 2013

সমাধি

স্বপ্নের মধ্যে প্রজ্ঞা কে জিজ্ঞেস করেছিলাম
"সমাধি কাকে  বলে জানো ?"
শুধু দুটো চোখ তাকিয়ে থাকে ,
'আয়ত' বললে চোখ দুটোর অপমান করা হয়
কোনো উত্তর নেই

পরক্ষনেই আমার বুদ্ধি বলে
"চারপাশটা কিছুক্ষনের জন্য ভুলে,
দেহ মন সব ভুলে শুধু
আত্মার উপস্থিতিই সমাধি "

চোখ দুটোর দিকে তাকিয়ে বলি
"দেখলে,আমিও সমাধিপ্রাপ্ত হই
এই  চোখদুটো দেখলে "
শুধু একবার পলক টা পড়ল কিনা
বুঝতে পারি না ,
কবেকার দেখা স্বপ্নের মতো সব ঝাপসা হয়ে আসে 

 

Tuesday, January 8, 2013

টুকরো কিছু কথা

আমার চারপাশে এখন কান্নার প্রতিযোগিতা চলে
প্রতিরাতে , বিরক্তিকর মনে হয় বলেই
এখন আমার দুঃখবিলাস বন্ধ 

আপাত না চিরস্থায়ী তা জানিনা
যেমন জানিনা কেন হঠাত ভালো লাগলো
না-বোঝা নতুন  কোনো ছবি , কদর নেই এমন কোনো কবির
লেখা কেন শ্রেষ্ঠ বলে মনে হয় ?

আবার এও ভাবি কত যৌবন তো
'ভালো' থাকা আর 'মন্দ' থাকার সাইক্লোন -এ পড়ে
ঘুরে মরছে এখনো ,
আমি পড়ে  যাইনি  তো ওখানে?

তাই-তো  হেঁটে যেতে ইচ্ছে করে -
কোথায় তা জানিনা ,
গন্তব্য ছাড়াই যদি চলতে পারি
তবেই তো আমি পথিক