Tuesday, February 19, 2013

প্রভু, আছে কেউ?

এই গভীর বিষণ্ণতার দিনে
নিজের লেখা কবিতা
নিজেকেই উৎসর্গ করে জীবন কাটাচ্ছি।


অন্ধকারে ডাক দিয়েছি - "আছো কেউ?"
একলা ঘরে ডাক দিয়েছি - " আছো কেউ?"
প্রভু, তোমায় নিয়ে লিখেছে কত গুণীজন,
এখন আমি ডাকবো কাকে - "আছো কেউ?"


তোমার যে পাঠানো প্রাচীন দেবদূত,
সে এখন আমার ঋপু ঝাঁট দেয় -
প্রতিদিন, ওগুলোও চলে গেলে,
আমি বাঁচবো কাকে নিয়ে বলো? আছে কেউ? 

Monday, February 11, 2013

এলিজি : ভালবাসার

কোন সুদূর অ্যাম্ফিথিয়েটারে বসে 
স্পারটাকাসের এলিজি লিখতে গিয়ে আমি
শুধু আমাদের ভালবাসার কথাই লিখেছি।

চারদিকে ধ্বংসপ্রাপ্ত কারুকাজ
এখানে লড়েছে স্পারটাকাস, তবু
শেষমেশ আমাদের ভালবাসার 
ধ্বংসাবশেষ মুখ থুবড়ে পড়ে আছে ।  

Monday, February 4, 2013

পরিমিত -১

এ কোন যুগে আমরা এসে পরেছি অনিন্দিতা
যেখানে তোষামোদ হল নতুন সামবেদ,
স্বার্থের জন্য আমি কত কাউকে
নিজেকেই বিক্রি করে দিতে দেখেছি।
 
এরকম ভাবে তো আমাদের বাঁচার কথা
ছিল না অনিন্দিতা!

স্বপ্ন - ১

সেদিন স্বপ্নে দেখেছি দেবদূত এক
রেণুর খোঁজে এসে পৃথিবীর বুকে-
পথ হারিয়েছে, ভালবেসেছে ,
অভিশপ্ত হয়ে শেষে
উর্ণনাভ নিয়ে স্বর্গে ফিরেছে।