Friday, June 29, 2012

নেশাগ্রস্থ

আমি ৬-৭ মাস আগেও নেশা করতাম না ,নীলা-বিশ্বাস করো I
তুমি ই তখন ছিলে আমার কাছে সবথেকে বড় নেশা I
প্রথম প্রথম তোমার ওই গভীর চোখে তাকানো টাই ছিল আমার কাছে নেশার মতো,
তারপর ধীরে ধীরে এলো তোমার হাসি , তোমার একটু হাত টা ধরা ,
নেশায় ডুবে যেতে থাকলাম আরো I
তারপর একদিন তোমার শরীরের গন্ধ পেলাম I
ডুবে গেলাম আরো কত নেশায় - লেখা যায় না এমন কত কিছু
শুধু তুমি চেয়েছিলে বলে I 
ওই মারাত্মক শরীরের নেশা আমি সবথেকে বেশী চাইতাম তখন I
বিশ্বাস করো নিলা এখন আর আমি কোনো নেশা করি না I 

সব কথার মানে থাকতে নেই

কতদিন এভাবে বৃষ্টি আসেনি অনেক ভেবেও মনে পড়ল না I
তোর সাথে শেষ দেখা হওয়ার আগে এমন বৃষ্টি হত I
তারপর কোথায় যে মেঘ অভিমানে চলে গেল তার খোঁজ আমি বা তুই কেউ রাখলাম না I
এখন ঘোর দুর্দিনে সে আবার ফিরে এসেছে I
যেমন করে তুই ও কখনো আসতিস একঘেয়ে রাতে আমার ফোনের ভেতর ,
যেন এক্ষুনি রেখে দিবি GOOD NIGHT বলে
তাই তাড়াতাড়ি সব কথা বলে নিই - ভালবাসার,
কোনদিন আর বলতে পারব না ভাবিনি সেদিন ও I

এতসব ভাবতে ভাবতে খেয়াল ই করিনি জানলা টা খোলা ছিলো I
বৃষ্টির ফোঁটা একটু একটু করে জমছে MOBILE এর স্ক্রীন এ I
জানি এতটা জলেও সাগর হবে না I
MOBILE টা ফেলে রাখি যেখানে ছিলো I
ওকে একটু চোখের জল ফেলার সুযোগ করে দিই I

Thursday, June 21, 2012

swapno dekhi sabdhane

স্বপ্ন দেখতে দেখতে ভুলেই গেছিলাম  আমার বাস্তব টা
প্রতিদিনের খামখেয়ালী চিন্তা গুলোই সত্যি মনে হতে লাগলো একদিন
আর ঠিক তখনি তোমার হটাথ সরে যাওয়া ,স্বপ্ন ভেঙ্গে চুরমার
তবুও বাস্তবে ফিরতে সময় লেগেছিল অনেকদিন
তাই বলে কি বাঁচতে ভুলে গেছি ?
যন্ত্রনা তখন ও ছিল আজ আছে ,
তবু এখন বাস্তবের মাটি তে পা পরে
স্বপ্ন গুলো সব ই ছিল কেমন বোকা বোকা ,
আর আজ? আজো স্বপ্ন দেখি- খুব সাবধানে

বৃষ্টি এবং

অরাত্রিকা- তোমায় যে আঁধারের কথা বলেছিলাম
আজ তা হঠাত আমার জানালায় ,
সব আলো কে লুকিয়ে নিয়ে কোথায়
আঁধার এলো আবার খোলা জানালায় I
বৃষ্টি নামার এই আঁধার তাই তো আমি চেয়েছিলাম ,
অরাত্রিকা -এই আঁধারেই তো তোমায় ভালোবেসেছিলাম I
আজও এই মেঘের কালো দেখে
তোমার কালো চুলের কথায় ভাবি ,
বৃষ্টির ওই রিমঝিম ছন্দ
যেন তোমার নুপুরের রিনিঝিনি I
শব্দ আমার যতটুকু আছে
শেষ হয়েছে  তোমার বিশেষণে ,
আজ এই বৃষ্টি তে খোলা ছাদে
অরাত্রিকা -একটু ভিজো আমার জন্যে I
 

Wednesday, June 20, 2012

সরীসৃপ

সারা শরীরে তোমার এতো রোমাঞ্চ আমি আগে কখনো দেখিনি I
অনুভূতির আনাচে কানাচে যা কখনো পাইনি তা আজ বুকের খুব কাছে ,
সাপের মতো সিরসিরে এক ঠান্ডা স্পর্শ শরীর ছুয়ে যাছে আমার ,
আষ্টেপিষ্টে বাঁধতে চাইছ তুমি আসতে আসতে I
এমন বাঁধনে কখনো আমার উষ্ণতা বোধ হতো,
প্রবল শব্দে হৃদয় জানাতো তোমার ভালবাসা ,
আর আজ তোমার স্পর্শ ঠান্ডা -সরীসৃপের রক্তের মতো I
আজ আমার উষ্ণতা তোমার কিসের প্রয়োজন ?
শীতঘুমে যাবে বলে নাকি ?
যাই হোক কারণ অকারণ .
আমার বাঁচা ও আজ সরীসৃপের মতই সাধারণ I

অসম্ভব তবুও

বেশ কিছু মাস আর অল্প কযেকটা দিন পর আজ মনে হলো - নীলা, তোমাকে ছাড়াও বাঁচা যায়
যদি কাল ও জিগ্যেস করতে তাহলেও খুশি হওয়ার মতো উত্তর নিশ্চই পেতে I
শুধু একটা দিনের ব্যবধান ,
আর আজ মনে হলো - নীলা , তোমাকে ছাড়াও বাঁচা যায় I
কাল ও হয়ত রাত্রে শুয়ে শুয়ে ভেবেছি তোমার কথা
মনের না শরীরের-কে জানে?
আর আজ রাত্রেই যদি তোমার আমাকে মনে পরে?
একটু দেরী হয়ে গেল I
আজ ই যে মনে হলো - নীলা , তোমাকে ছাড়াও ভালবাসা যায় I