স্বপ্ন দেখতে দেখতে ভুলেই গেছিলাম আমার বাস্তব টা
প্রতিদিনের খামখেয়ালী চিন্তা গুলোই সত্যি মনে হতে লাগলো একদিন
আর ঠিক তখনি তোমার হটাথ সরে যাওয়া ,স্বপ্ন ভেঙ্গে চুরমার
তবুও বাস্তবে ফিরতে সময় লেগেছিল অনেকদিন
তাই বলে কি বাঁচতে ভুলে গেছি ?
যন্ত্রনা তখন ও ছিল আজ আছে ,
তবু এখন বাস্তবের মাটি তে পা পরে
স্বপ্ন গুলো সব ই ছিল কেমন বোকা বোকা ,
আর আজ? আজো স্বপ্ন দেখি- খুব সাবধানে
No comments:
Post a Comment