এরকম ভাবে আর দিন কাটানো যায় না I
প্রতিদিন রাতে আমি কবিতা লিখি শুয়ে শুয়ে ,
আর ঘুম ভেঙে দেখি বেশ কয়েকবার ,
আগের রাতের চিন্তাগুলো ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করে I
আবার রাত্রে আমার রক্তে কি যে নেশা লাগে !
ভাষা খুঁজে ফিরি আস্তাকুঁড় থেকে I
যেকরে হোক একটা কিছু লিখতেই হবে I
নিজের সাথে নিজের ই যুদ্ধ চলে ক্রমাগত ,
শেষে কে যেতে আমি নিজেই জানি না I
রাতের বিজয়ী সকাল হলেই বিজিতের পোশাক পরে নেয় ,
আমি সারা দিনটা কাটিয়ে দিই কোনরকমে I
No comments:
Post a Comment