যারা আমার ঘুম ভাঙাতে চেয়েছিল
তারা জানত না কালঘুম কাকে বলে I
যারা জীবনে অপ্রাচুর্যের ভয় দেখিয়েছিল
তারা জানত না প্রাচুর্য আমার সহ্য হয় না একেবারেই I
শুধু ঘড়ির কাঁটার দিকে তাকালে বুঝতে পারি
বেঁচে আছি ,ওরই মতো একটার পর একটা বিন্দু পেরিয়ে যাই ,
ঘড়ির তাতে কিছু যায় আসে না ,শুধু সময়টা এগিয়ে যায় I
আমিও বেঁচে থাকি , আশেপাশের লোকজনের কারুর বিরক্তি হয় খুব ,
ভালোলাগে ২-১ জনের ,কারুরই অনুভুতি বুঝতে পারি না I
শুধু ঘড়ির কাঁটার দিকে তাকালে বুঝতে পারি বেঁচে আছি I
No comments:
Post a Comment