Tuesday, January 8, 2013

টুকরো কিছু কথা

আমার চারপাশে এখন কান্নার প্রতিযোগিতা চলে
প্রতিরাতে , বিরক্তিকর মনে হয় বলেই
এখন আমার দুঃখবিলাস বন্ধ 

আপাত না চিরস্থায়ী তা জানিনা
যেমন জানিনা কেন হঠাত ভালো লাগলো
না-বোঝা নতুন  কোনো ছবি , কদর নেই এমন কোনো কবির
লেখা কেন শ্রেষ্ঠ বলে মনে হয় ?

আবার এও ভাবি কত যৌবন তো
'ভালো' থাকা আর 'মন্দ' থাকার সাইক্লোন -এ পড়ে
ঘুরে মরছে এখনো ,
আমি পড়ে  যাইনি  তো ওখানে?

তাই-তো  হেঁটে যেতে ইচ্ছে করে -
কোথায় তা জানিনা ,
গন্তব্য ছাড়াই যদি চলতে পারি
তবেই তো আমি পথিক
 

2 comments:

  1. কত যৌবন তো
    'ভালো' থাকা আর 'মন্দ' থাকার সাইক্লোন -এ পড়ে
    ঘুরে মরছে এখনো ,
    আমি পড়ে যাইনি তো ওখানে?

    darun

    ReplyDelete
    Replies
    1. ekdik theke dekhle joubon jeno ebhabe ghure ferar o protik.amra joubon er valo guloi sudhu highlight kori,jeno joubon er kono dosh thakte nei.ei j valo thaka r mando thakar conflict eta na thakleo abar jibon ta khub ekgheye hoye jay.

      tomar ki mawt?

      Delete