মৃত মানুষের মতো শুয়ে আছি আমি I
নাকে তুলো আর চোখে তুলসী পাতা টা শুধু নেই,
শরীরটাও কাঁপছে অল্প অল্প -ব্যাস,
বাকি সবকিছু এক মনে হছে I
পাশে একটু চোখের জল ফেলার ভিড়টাও নেই
কৌতুহলীর ভিড়টাও আশ্চর্য ভাবে উধাও
শুয়ে আছি যাতে সেটাও কাঁধে তোলার মতো নয় I
তীব্র গন্ধ ঢাকা দেওয়ার মতো ধুপ সব-
আশ্রয় নিয়েছে ঠাকুর ঘরে ,
তবু কেন যেন মনে হচ্ছে মৃত আমি I
মৃত তো আমি বটেই ,
শুধু মৃত্যুটা আমার কিসের সেটাই জানা বাকি I