বেশ অনেক দিন পর মনে হচ্ছিল সুখের মুখ দেখতে চলেছি I
ভুলেই গিয়েছিলাম সুখ আসলে কবিদের অসুখ I
এই অসুখে আমিও ডুবে ছিলাম অনেকদিন ,
শব্দ গুলো হারিয়ে যেতে বসেছিলাম প্রায় ,
কি যেন এক অদ্ভুত শূন্যতা ছিল DIARY 'র পাতা জুড়ে I
ঠিক এখান আবার তাই মনে হচ্ছে I
তুলে রাখলাম আমার কবিতার খাতা I
চোখের জল অনেক পরেছে ওতে ,
জানি না কতদিন ওটা কে ফেলে রাখতে পারব
রাখতে পারলে বেশ ভালো হত I
No comments:
Post a Comment