Tuesday, July 3, 2012

এক পাগলের গল্প

আজ আমি এক পাগলের গল্প বলব .
গভীর রাতে যখন ঘরে ঘরে নিভে যায় আলো
কোথাও ক্লান্তিতে ,কোথাও বা ভালবাসায় ,
তখন তার ঘুম ভাঙ্গে হঠাত.
নিঃশ্বব্দে দরজার শাসন পেরিয়ে নেমে পরে রাস্তায় , কিসের টানে ?
প্রশ্ন করলে হয়ত পাবো এক শুন্য দৃষ্টি ,ব্যাস .
ভাবলাম পিছু নিই তার .
কোথায় সে যায় এতো রাতে ?
ভালো কি লাগে না তার নরম বালিশের আলিঙ্গন ,কিংবা কোনো শিহরণ ?

foothpath নয় ,একেবারে মাঝ রাস্তায় তার পা চলে ;
গুটিকয় হর্ন যেন ওকে পাশ কাটিয়ে চলে যায়
জানে সবাই -ও পাগল .
কবরখানার পাশ দিয়ে অনায়াসে হেঁটে যায় .
আরে ! মৃত্যুকেও তোয়াক্কা করে না নাকি ?
স্থির করলাম দেখতেই হবে আজ কোথায় যায় এই পাগল ?

এমন ভেবে হেঁটেছি  কতক্ষণ নিজের ই  মনে নেই.
শেষে ওই দুরে দেখি -একি!আলো বুঝি ?
তবে কি ভোর হয়ে এলো ?
ডাক দিয়ে তাকে জোরে ,আরো জোরে .
হঠাত তার মুখ ফেরে ,মুখে এক অদ্ভুত হাসি .
কিসের জন্য এতো আনন্দ ওর? জগতের এতো দুঃখ  কি ওর চোখে পরে না ?
নাকি মস্তিস্কের কোনো স্নায়ুও ঠকিয়েছে ওকে ?
বোঝে না কিছু ,পাগল যত .

কিন্তু এই হাসি এতো চেনা লাগে কেন ?
আমার ই প্রতিচ্ছবি আমি কেন দেখি ওর মাঝে ?
পরক্ষনেই দেখি ধীরে ধীরে মিলিয়ে যায় ও -আমার প্রতিচ্ছবি ,
 পৃথিবী তে যা কিছু চোখে পরে সব .
এতদিনের যত প্রশ্নের উত্তর পেয়ে যাই .
ফিরে আসি তাড়াতাড়ি বাড়ির দিকে .
ঢোকার মুখে উঁকি দিয়ে যাই ওর জানালায় .
অঘোরে ঘুমায় সেই লোক ,
পাগল, নাকি আমার ই হারানো যত বোধ ?
.

No comments:

Post a Comment