নির্জনে থাকতে থাকতে আজ আমার শ্রবণশক্তি প্রায় বিকল ,
তবু কি যেন শব্দ শুনতে পেলাম কোথাও I
জানি না সেটা শব্দ না শুধুই অনুরণন ,কবেকার শোনা কোনো কথার I
যেমন করে ভালবাসার রেশ থেকে যায় হারিয়ে যাওয়ার পরেও,
ভুল না ভাঙলে বোঝা যাবে না একেবারেই I
বোঝার জন্য আরো একটু সময় যে এখনো দরকার I
No comments:
Post a Comment