মানুষ যদি পেত যা যা সে চেয়েছিল
তবে তোমার আমার চোখ মরুভূমি হয়ে যেত I
এমন ই কঠোর বাস্তব ভেবেছি কত রাত !
মনের অচেনা তল কিংবা সমুদ্রের - এক মনে হয় I
আমি কিছু ছেঁড়া ছেঁড়া মেঘ আনতে পারি তোমার জন্য - আমার স্বপ্নের মতো I
সেখানে আমি থেমে যাই হঠাত কোনো বাঁকে ,
যেখানে তোমার আমার পথ আলাদা হয়ে গেছে ,
বোধ জেগে ওঠে আমার I
সব যদি পেতাম তবে তবে তোমার আমার চোখ আজ মরুভূমি হয়ে যেত I
No comments:
Post a Comment